ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
জন্মদিনে দুই নায়িকা নিয়ে সিনেমার ঘোষণা দিলেন নিশো
ঝড়ো হাওয়ায়, তুমুল আওয়াজে এলেন তিনি! হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুটি বাঁধা চুল সামনে এলো, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তাঁর ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হলেন অভিনেতা আফরান নিশো। এর মাধ্যমে আড়াল ভাঙলেন অভিনেতা। দেড় বছরেরও বেশি সময় কোথাও ছিলেন না আফরান।
এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বড় চুলের ছবি; এই ছিল তাঁর নিজেকে জানান দেওয়া। ভক্তরা নানাভাবে, নানা মাধ্যমে জানতে চেয়েছেন, কবে নতুন সিনেমার ঘোষণা আসবে। এত দিনের অপেক্ষা, জল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো।
জানালেন, ‘দাগি’ হয়ে
ফিরছেন তিনি। ৮ ডিসেম্বর ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন তিনি। জানিয়েছেন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন ‘দাগি’ সিনেমা নিয়ে। ‘দাগি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর বিকেল ৫টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিসিয়াল করা হলো তথ্যটি। ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ আফরান নিশো
আরও বলেন, ‘আমি সবসময়ই চাই, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে।’ নির্মাতা শিহাব শাহীন জানান, ‘দাগি’ একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরোর গল্প। নির্মাতা বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’ অন্যদিকে দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও তাতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ।’ সুনেরাহ
বিনতে কামাল বলেন, ‘ভালো গল্পের কাজ করতে ভালো লাগে। আশা করছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারব।’ দাগি সিনেমার শুটিং শিডিউল এবং লোকেশন এখনই বলতে চাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সিনেমার সব তথ্যই জানানো হবে বলে জানিয়েছেন তারা।