জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
জঙ্গিবাদের আঁতুড়ঘর হিসেবে বিশ্বজুড়ে কুখ্যাত পাকিস্তানে প্রায় প্রতিদিনই সামরিক ঘাঁটি বা সেনা বহরের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটছে, ব্যাপক প্রাণহানিও হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় সামরিক বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। আজ ১৩ই সেপ্টেম্বর, শনিবার ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের কাছে পাহাড়ি বাদার এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই হামলার খবর প্রকাশিত হয়। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাল্টাপাল্টি’ তুমুল গোলাগুলির ঘটনায় ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত হন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। জঙ্গি সংগঠন তালেবানের পাকিস্তান শাখা এ হামলার দায় স্বীকার করেছে।

জঙ্গি গোষ্ঠীটি বলেছে, পাকিস্তানি সেনাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোন হাতিয়ে নিয়েছে। যা তারা পরবর্তী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ওপর প্রয়োগ করতে যাচ্ছে। এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, জঙ্গি হামলার পর কয়েক ঘণ্টা হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে ও হামলাকারীদের খোঁজার চেষ্টা করা হয়েছে। যদিও হামলাকারীদের কোনো সন্ধান পায়নি তারা। পাকিস্তানি নিরাপত্তা সংস্থার বরাতে জানা গেছে, জঙ্গি হামলার শঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময় কারফিউ দেওয়া হয় এবং যাতায়াতের পথগুলো আগেই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। কিন্তু এত নিরাপত্তার মধ্যে কীভাবে হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। সন্দেহ করা হচ্ছে, পাকিস্তানি সামরিক বাহিনীর ভেতরেই জঙ্গিদের গুপ্তচর রয়েছে, যারা আগাম খবর পৌঁছে দিচ্ছে জঙ্গিদের

কাছে। ফলে হামলায় এত ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সামরিক বাহিনী। যদিও এটা অস্বীকার করছে পাকিস্তান। তাদের দীর্ঘদিনের অভিযোগ, ভারতের সহায়তায় আফগান তালেবানরা পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে। তবে নয়াদিল্লি ও কাবুল দুই পক্ষই পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের ভাষ্য, পাকিস্তান নিজেই জঙ্গিবাদের স্রষ্টা ও লালন-পালনকারী। উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে পাকিস্তানেও নিরাপত্তা বাহিনীর ওপর তালেবান অধ্যুষিত এলাকায় জঙ্গি হামলা বেড়ে গেছে। ইসলামাবাদের আশা, অস্থায়ী আফগান সরকার যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে এবং আফগানিস্তানের মাটিকে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে ব্যবহার হতে দেবে না। তবে তালেবানও পাল্টা জবাব দিয়েছে, অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে পার্শ্ববর্তী দেশকে অস্থিতিশীল করার মত

দৃষ্টান্ত দক্ষিণ এশিয়ায় আছে শুধুমাত্র পাকিস্তানেরই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি