‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
এই ঈদে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির জংলি সিনেমাটি মুক্তি পেয়েছে। যেটি নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা। এ বিষয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবার পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করা হয়। এবারও করছি। তবে এবার ঈদটা আমার জন্য অনেক স্পেশাল। কারণ, আমার জংলি ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে যেমন অনেক বেশি উত্তেজনা কাজ করছে, ঠিক তেমনি বেশ নার্ভাসও আমি। ঈদের দিন সকাল থেকে পরিবারের সঙ্গে সময় কাটালেও পরে হল ভিজিটে যাওয়ার ইচ্ছা আছে। প্রথমবার ঈদ উৎসবে মুক্তি পাওয়া নিজের অভিনীত সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই দীঘির। ‘জংলি’ লিখে হাতে মেহেদির আলপনা এঁকেছেন এই নায়িকা। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’সিনেমায় দীঘির নায়ক সিয়াম। সিনেমার বিষয়ে দীঘি বলেন,

জংলি আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে। প্রতিবার ঈদেই নিজের খুশিমতো হাতে মেহেদির আলপনা আঁকি। এবার আঁকলাম প্রিয় সিনেমা জংলির নাম। আমার বিশ্বাস, জংলি সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?