জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
‘জংলি’ সিনেমা মুক্তির পর চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন সিনেমার খবর আসছিল না। অনুরাগীরা অপেক্ষা করছিলেন, বুবলীর নতুন কোনো সিনেমার খবর আসবে। এর মধ্যে নায়িকা উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানে শাকিব খানের সঙ্গে দারুণ সময় কাটিয়ে ফেরেন দেশে। এরপর আবার নীরব। ফলে বাড়ছিল অনুরাগীদের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ভাঙল এবার। নতুন সিনেমার খবর এলো বুবলীর। সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বুবলী। তরুণ নায়ক আদর আজাদের বিপরীতে আবারও বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন, যিনি জানিয়েছেন–গল্পটি হবে আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার কাহিনি। আদর আজাদ থাকছেন এক আধুনিক ব্যর্থ প্রেমিক চরিত্রে, আর বুবলী কেন্দ্রীয় চরিত্রে। গতকাল

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেখানে বুবলী হাজির হয়ে বলেন, সিনেমাটির নাম শুনেই এর গল্প সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। গল্পটি দারুণ সুন্দর ও গোছানো। এখন অধিকাংশ সিনেমাই তো অ্যাকশন ভাইবে নির্মিত হয়। তার মাঝে প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। গতকাল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গে শুটিংও শুরু হয়। আদর আজাদ বলেন, বুবলী দারুণ একজন অভিনেত্রী। তাঁর সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। এবারও তাঁর বিপরীতে থাকছি। মূলত গল্পের প্রয়োজনেই আবার আমাদের একসঙ্গে কাজ করা। আমার বিশ্বাস, সিনেমাটি দারুণ কিছু হবে। দর্শকরা আনন্দ পাবেন।’ সিনেমাটির গল্প নিয়ে আদর বলেন, সিনেমার

নাম যেহেতু ঢাকাইয়া দেবদাস– গল্পেও দেবদাসের মতো বিষয়টিই থাকছে। তবে সেটা নতুন আঙ্গিকে নতুন ধরনের গল্পে। যে গল্পে প্রেম-বিরহ থাকবে। থাকবে গভীর প্রেমের বোধ।’ নির্মাতা বিশ্বাস করেন, ‘ঢাকাইয়া দেবদাস’-এ তাদের রসায়ন আরও গভীর হবে, যা ছবিটিকে এনে দেবে আলাদা আবেদন। এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও পর্দায় দেখতে উৎসুক তাদের ভক্তরা। এদিকে বড় পর্দার ব্যস্ততার পাশাপাশি বুবলী এখন আলোচনায় রয়েছেন তাঁর সাম্প্রতিক রাজকীয় ফটোশুট নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে তিনি যেন একেবারে ‘হলিউড ডিভা’। অফ-শোল্ডার সাদা ফুলেল টপ ও কালো গাউনে, বিলাসবহুল স্পোর্টস কারের

বনেটে বসে থাকা বুবলীকে ঘিরে তৈরি হয়েছে ভক্তদের উন্মাদনা। এই ফটোশুট মূলত একটি পার্লারের প্রমোশনাল প্রজেক্ট হলেও বুবলীর উপস্থিতি সেটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বসের মতো লড়ো, রানীর মতো বাঁচো।’ যা তাঁর আত্মবিশ্বাস ও স্বাধীন মানসিকতার প্রতিফলন। মুহূর্তেই লাইক-কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ‘এই লুক একেবারে কুইনের মতো’, আবার কেউ বলেছেন, ‘ঢালিউডে এমন রাজকীয় উপস্থিতি কেবল বুবলীরই মানায়।’ সব মিলিয়ে বলা যায়, স্টাইল, গ্ল্যামার আর অভিনয়ে এখন বুবলী যেন নিজের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। নতুন লুকে যেমন মাত করছেন ভক্তদের, তেমনি ‘ঢাকাইয়া দেবদাস’-এর কেন্দ্রীয় চরিত্রে হাজির হয়ে আবারও প্রমাণ দিতে চলেছেন– ঢালিউডের গল্পনির্ভর ছবিতে তার যথার্থতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর