ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
ছোটভাই তাশরিফ ফিরলেও না ফেরার দেশে তানভীর
সোমবার দুই ভাই এক সঙ্গে স্কুলে যায়। ছুটির পর তাশরিফ বাসায় ফিরলেও তানভীর থেকে যায় কোচিং ক্লাসের জন্য। দুপুর একটার পর হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকার। বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যে পুড়ে যায় তানভীরের শরীর। অন্যদের সঙ্গে তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের খবর পেয়ে তানভীরের পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। তাকে না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাশ শনাক্ত করেন। তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের
নগরভাত (নয়াপাড়া) গ্রামের রুবেল মিয়ার ছেলে। ব্যবসায়ী রুবেল মিয়া স্ত্রী ও দুই সন্তান নিয়ে দশ বছর ধরে ঢাকায় বসবাস করেন। তার দুই ছেলেই মাইলস্টোন স্কুলের ছাত্র। তানভীরের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় নিস্তব্ধতা বিরাজ করছে।