ছেলের বিয়েতে আমন্ত্রণ পাননি বাবা, ক্ষোভ ঝাড়লেন জুহি বব্বর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ছেলের বিয়েতে আমন্ত্রণ পাননি বাবা, ক্ষোভ ঝাড়লেন জুহি বব্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া ব্যানার্জিকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। তবে প্রতীক বব্বরের সেই বিয়েতে অনেকেই আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি প্রতীকের বাবা রাজ বব্বরসহ তার পরিবারের কেউ। যা নিয়েই এবার ক্ষোভ ঝেড়েছেন তার সৎ বোন জুহি বব্বর। জানে তু ইয়া জানে না-র অভিনেত্রী জুহি তার সৎ ভাইয়ের এমন কাজে বেশ মনঃক্ষুণ্ণ। তার ভাই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ তার। প্রতীকের বিয়ের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জুহি বলেন, ‘প্রতীক যে আমার ভাই এবং আমরা রাজ বব্বরের সন্তান এই সত্য কিছুতেই পরিবর্তন করা যাবে না। এই মুহূর্তে, সে কিছু লোক দ্বারা প্রভাবিত - যাদের নাম আমরা বলতে চাই

না। কিন্তু আমরা তাকে কঠিন অবস্থানে রাখতে চাই না কারণ এটা দিনশেষে কাউকেই সাহায্য করবে না।’ তবে প্রিয়া ব্যানার্জিকে নিয়ে কোনো তির্যক মন্তব্য করেননি জুহি। বলেন, ‘প্রতীক তার জীবনে তাকে (প্রিয়া) পেয়ে সৌভাগ্যবান। আসল সমস্যাটি অন্য কারো দ্বারা সৃষ্ট - কেউ হয়তো প্রচার এবং গুরুত্বের জন্য মরিয়া।’ প্রতীক প্রবীণ অভিনেতা রাজ বব্বর এবং প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে। স্মিতা পাতিলের অকাল মৃত্যুর পর, রাজ বব্বর নাদিরা বব্বরকে পুনরায় বিয়ে করেন। তাদের ঘরে দুটি সন্তান আসে- আর্য বব্বর এবং জুহি বব্বর। উল্লেখ্য, প্রিয়া ব্যানার্জির আগে সান্যা সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। তারা ২০১৯ সালে বিয়ে করেছিলেন কিন্তু ২০২৩ সালে আলাদা হয়ে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার