ছেলের চেয়ে ৬ বছরের ছোট তরুণকে বিয়ে করলেন জাপানি নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫

ছেলের চেয়ে ৬ বছরের ছোট তরুণকে বিয়ে করলেন জাপানি নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ |
জাপানে ৬৩ বছরের এক নারীর প্রেম ও বিয়ের গল্প নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। ওই নারীর নাম আজারাশি, বিয়ে করেছেন মাত্র ৩১ বছর বয়সি এক তরুণকে—যিনি তার একমাত্র ছেলের চেয়েও ৬ বছরের ছোট। আজারাশি ২০২০ সালে টোকিওর একটি ক্যাফেতে ওই তরুণের সঙ্গে প্রথম পরিচিত হন। ঘটনাচক্রে এক সপ্তাহ পর আবার দেখা হয় দু’জনের। সেখান থেকে শুরু হয় আলাপ, পরে ফোন নম্বর বিনিময়। আজারাশি এর আগে দুই দশক সংসার করার পর ৪৮ বছর বয়সে তালাকপ্রাপ্ত হন। এরপর তিনি একা ছেলেকে বড় করেন এবং পোষা কুকুরদের দেখাশোনা ও পেট ক্লথিং ব্যবসা নিয়েই জীবন কাটাচ্ছিলেন। যদিও ডেটিং অ্যাপসে কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন, তবে তিনি

অবিবাহিতই থেকে যান। কিন্তু তরুণটির সঙ্গে পরিচয়ের পর প্রতিদিন এক ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে কথা হতো তাদের। আজারাশি বলেন, আমি যা-ই বলি না কেন সে মন দিয়ে শোনে, বুঝতে পারে। সে খুব ভালো শ্রোতা। এতে আমি সত্যিই খুশি হয়েছি। এক মাসের প্রেমের পরেই তারা জানতে পারেন একে অপরের আসল বয়স। আশ্চর্যের বিষয় হলো, আজারাশির ছেলে মায়ের নতুন প্রেমকে শুরু থেকেই সমর্থন করেছেন। তবে তরুণটির মা প্রথমে আপত্তি করেন, কারণ তিনি নিজেই আজারাশির থেকে ছোট। পরে ছেলের জোরাজুরিতে রাজি হন। ২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। এখন দু’জন মিলে একটি ম্যারেজ এজেন্সি চালান এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এই অপ্রত্যাশিত প্রেম ও বিয়ের গল্প নিয়ে

অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের সম্পর্ককে সত্যিকারের ভালোবাসার উদাহরণ বলে প্রশংসা করছেন, আবার কেউ বয়সের পার্থক্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এটি জাপানে প্রথম ঘটনা নয়। সম্প্রতি জানা যায়, ২৩ বছরের এক যুবক প্রেমে পড়েন তার সহপাঠীর ৮৩ বছর বয়সি দাদির। প্রায় ৬০ বছরের পার্থক্য থাকা সত্ত্বেও তারা একসঙ্গে বসবাস করছেন। ওই যুবক প্রথম দেখাতেই দাদির প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে ডিজনিল্যান্ডে একটি ভ্রমণের সময় দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে এবং সম্পর্কের বাঁধনে আবদ্ধ হন। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি