ছয় মাসে সর্বোচ্চ দর পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

ছয় মাসে সর্বোচ্চ দর পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
চোখে-মুখে অন্ধকার দেখছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। প্রতিদিনই চোখের সামনে হাওয়া হয়ে যাচ্ছে তাদের বিনিয়োগের টাকা। গতকাল বৃহস্পতিবার ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে। গত দুই সপ্তাহে ১০ কর্মদিবসের মধ্যে ৯ দিনই দর হারিয়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার। এ সময়ে সূচক হারিয়েছে ৪১৯ পয়েন্ট বা ৮ দশমিক ১৯ শতাংশ। গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬ কোম্পানির মধ্যে ৩২৩টি বা ৯০ শতাংশের দর কমেছে। বেড়েছে মাত্র ১৩টির দর। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২২ পয়েন্ট হারিয়ে ৪৭০২ পয়েন্টে নেমেছে। সূচক পতনের হার ২ দশমিক ৫৪ শতাংশ। এ পতন চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ৫

মে সূচকটি ১৪৯ পয়েন্ট হারায়। এদিকে পতনের আতঙ্কে শেয়ার বিক্রি বাড়ার কারণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে কেনাবেচা হয়েছে ৩৮৩ কোটি টাকার শেয়ার, যা বুধবারের তুলনায় ৯৩ কোটি টাকা বেশি। পর্যালোচনায় দেখা গেছে, গতকালের পতন গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। দিনের লেনদেনের বিভিন্ন সময়ে অন্তত ৯৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দরে কেনাবেচা হয়। এর মানে নির্দিষ্ট দিনে সর্বনিম্ন যে দরে শেয়ার কেনাবেচা হতে পারে, ওই পর্যায়ে নেমেছিল। লেনদেনের শেষে এসে অবশ্য এ সংখ্যা ২৮টিতে নামে। তবে ৫ থেকে ১০ শতাংশ দর হারিয়েছে অন্তত ১৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গতকালের দর পতনে উদ্যোক্তা-পরিচালক থেকে শুরু করে

সাধারণ বিনিয়োগকারী পর্যন্ত সবার সব শেয়ারের মূল্য এক দিনেই কমেছে তিন হাজার কোটি টাকা। গত দুই সপ্তাহে কমেছে ১৬ হাজার ৩৬৫ কোটি টাকা। গতকাল বীমা খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৫৫টির দর কমেছে। বেড়েছে মাত্র তিনটির দর। সব খাতেই দর পতন ছিল। কারণ কী কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন দিনের নাশকতার ঘটনার প্রভাব শেয়ারবাজারে দর পতনের অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন শেয়ারবাজার-সংশ্লিষ্ট অনেকে। কেউ কেউ মনে করছেন, নতুন মার্জিন ঋণ বিধিমালা সংশোধনের পর কিছু ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারীদের শেয়ার ‘ফোর্স সেল’ করছে, যা দর পতন উস্কে দিচ্ছে। ডিএসইর পরিচালক ও সিনিয়র

ব্রোকার মিনহাজ মান্নান ইমন মনে করেন, চলতি রাজনৈতিক অস্থিরতা এবং নাশকতার পাশাপাশি শেয়ারবাজার সংস্কারে মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি আছে। এর নেতিবাচক প্রভাবে দর পতন হওয়া অস্বাভাবিক নয়। মিনহাজ মান্নান বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক জটিল সমীকরণ সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে, অনিশ্চয়তা বাড়াচ্ছে। কৌশলী বিনিয়োগকারীরা এ ধরনের অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ থেকে হাত গুটিয়ে নেন। তিনি বলেন, শেয়ারবাজার সংস্কারের অংশ হিসেবে যে নতুন মার্জিন ঋণ বিধিমালা করা হয়েছে, তা নিয়ে কিছু বিনিয়োগকারীর অস্বস্তি আছে। যদিও দীর্ঘমেয়াদে এ বিধান ইতিবাচক ফল বয়ে আনবে। তবে স্বল্পমেয়াদে এ ধকল নিতে পারছে না বাজার। আবার নতুন মার্জিন ঋণ

বিধিমালা জারি হলেও এ কার্যকারিতা যে ছয় মাসের জন্য শিথিল থাকবে– এ বিষয়েও সবাই সচেতন নয়। লোকসানি অ্যাকাউন্ট সমন্বয়ে সময় বাড়ল লোকসানি মার্জিন অ্যাকাউন্টে ‘ফোর্স সেল’ দর পতনকে উস্কে দিচ্ছে– এমন খবরের মাঝে মুলধনি লোকসান মার্জিন অ্যাকাউন্টের শেয়ার বিক্রি করে সমন্বয়ের সময় বাড়িয়ে দেওয়ার বিষয়ে ২৮টি মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের আবেদন বিবেচনায় নিয়েছে বিএসইসি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ