চুমু নয়, শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখলেন শিবপ্রসাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

চুমু নয়, শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখলেন শিবপ্রসাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জয় গোস্বামীর কবিতা লিখছেন! সাদা পিঠে কালো কালির রেখা। গান জুড়ে শিবপ্রসাদ-শ্রাবন্তীর প্রেম পর্ব! প্রেম বোঝাতে পর্দায় চুম্বনের দৃশ্য এখন বড় একঘেয়ে বলে মনে করেন পরিচালক শিবপ্রসাদ। “প্রেম বোঝাতে চুমুই খেতে হবে?” প্রশ্ন তাঁর। তাই ঠোঁটের বদলে শ্রাবন্তীর খোলা পিঠের সম্মোহনকে মেলে ধরলেন অভিনেতা শিবপ্রসাদ। তৈরি হল ‘আমার বস্’ ছবির গান। দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হয়, ‘বহুরূপী’র সেই শিবপ্রসাদ আদ্যোপান্ত প্রেমিক হয়ে বৈশাখের তপ্ত হাওয়ায় নেশা ধরাবেন বা‌ঙালির মনে। কী বলছেন তিনি? “আমার প্রেম একেবারেই আসে না! পরিচালক নন্দিতা রায় প্রায় বেত মেরে মেরে আমায় দিয়ে প্রেমের দৃশ্য করান।” গত পুজোয় ‘বহুরূপী’ ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের

সঙ্গে প্রযোজক-পরিচালক-অভিনেতার ঘনিষ্ঠ দৃশ্য চর্চার বিষয় হয়েছিল। পর্দায় সাধারণত শিবপ্রসাদকে এতটাও ঘনিষ্ঠ দৃশ্যে চট করে দেখা যায় না। সে কথা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। হাসতে হাসতে বলেছেন, “এই ধরনের দৃশ্যে আমি যে কতটা আড়ষ্ট সেটা কেবল নন্দিতাদি জানেন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হাত-পা কাঁপতে থাকে। শেষে নায়িকাদেরই এগিয়ে আসতে হয়। আমায় কাছে টেনে নিতে হয়। তাঁদের সহযোগিতায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে পাশ করে যাই।” এ প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়েছেন ‘কণ্ঠ’ ছবির। জানিয়েছেন, নায়িকা পাওলি দামের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কিছুতেই সহজ হতে পারছিলেন না। সে কথা নন্দিতাকে নায়িকা জানাতেই পরিচালক পাওলিকে দৃশ্য জীবন্ত করার দায়িত্ব নিতে বলেন। পাওলিকে শেষে শিবপ্রসাদের কাছাকাছি আসতে

হয়েছিল! সেই শিবপ্রসাদ অভিনেত্রী শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখলেন। বাংলা নববর্ষের আগে মুক্তি পেল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ‘আমার বস্’ ছবির আরও একটি গান ‘মালাচন্দন’। সদ্য মুক্তি পাওয়া গানে আরও ছকভাঙার মতো ঘটনা আছে। এই গানে নিজেকে ভেঙেছেন অনুপম রায়ও। তাঁর লেখা, সুর দেওয়া এবং গাওয়া গানে ‘চেনা অনুপম’কে কোথাও খুঁজে পাবেন না শ্রোতা। “জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর এবং প্রেমিকের সংলাপ’ কবিতা আমার অত্যন্ত প্রিয়। জয়দাকে বলেছিলাম, কবিতাটি আমরা ছবিতে ব্যবহার করব। পর্দায় আমার আর শ্রাবন্তীর সম্পর্ক ওই কবিতার মতোই। যেখানে সম্পর্কের টানাপড়েন, লড়াইয়ের মধ্যেও কোথাও মুগ্ধতা থাকে। জয়দার কবিতার নির্যাস তেমনই”, ভাবনা ভাগ করে নিয়েছেন বড় পর্দার ‘অনিমেষ’। ‘আমার বস্’ ছবিতে এই

নামেই তাঁকে দেখা যাবে। প্রেমিকা অনেক সময়েই শরীরে ট্যাটু বা উল্কি এঁকে সেই অনুভূতির প্রকাশ ঘটান। চিত্রনাট্যকার জিনিয়া সেনের পর্দায় আসে চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য। সেই জায়গা থেকে জিনিয়ার মনে হয়েছে, গানে যদি নায়িকার খোলা পিঠে নায়ক কবিতার কয়েকটি পঙ্‌ক্তি লিখে দেন তা হলে কেমন হয়? “বিষয়টা যেমন অভিনব তেমনই অনুভূতিপ্রবণ। এতে বাংলা ভাষাও অক্ষুণ্ণ থাকল, বাংলা কবিতা সম্বন্ধেও ওয়াকিবহাল থাকল এ প্রজন্ম।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর