চুক্তিপ্রস্তাব প্রত্যাখ্যান: যুক্তরাষ্ট্রে ধর্মঘটে বোয়িংয়ের ৩২০০-এর বেশি কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

চুক্তিপ্রস্তাব প্রত্যাখ্যান: যুক্তরাষ্ট্রে ধর্মঘটে বোয়িংয়ের ৩২০০-এর বেশি কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এবং ইলিনয় অঞ্চলে বোয়িংয়ের যুদ্ধবিমান তৈরির কাজে নিযুক্ত ৩,২০০-এর বেশি শ্রমিক স্থানীয় সময় সোমবার ধর্মঘটে গেছেন। কোম্পানির দেওয়া দ্বিতীয় চুক্তিপ্রস্তাব প্রত্যাখ্যানের একদিন পরই এই পদক্ষেপ নেয় শ্রমিকরা। খবর: রয়টার্স। বোয়িং ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই কাজ বন্ধ হওয়ার জন্য প্রস্তুত ছিল এবং বিকল্প পরিকল্পনা হিসেবে অনিবন্ধিত কর্মীদের ব্যবহার করে উৎপাদন চালিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাখ্যাত চার বছরের চুক্তিপ্রস্তাবে গড় বেতন ৪০% বৃদ্ধির প্রস্তাব ছিল। এর মধ্যে ছিল ২০% সাধারণ মজুরি বৃদ্ধির সুযোগ, ৫,০০০ ডলারের সই বোনাস, সময়সীমা অনুযায়ী বেতন বৃদ্ধির কাঠামো, ছুটি ও অসুস্থতাজনিত ছুটি বৃদ্ধির সুবিধাও। বোয়িংয়ের সেন্ট লুইস কারখানার জেনারেল ম্যানেজার এবং

ভাইস প্রেসিডেন্ট ড্যান গিলিয়ান এক বিবৃতিতে বলেন, ‘আমরা হতাশ যে, আমাদের কর্মীরা ৪০% গড় বেতন বৃদ্ধির মতো একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।‘ চুক্তির প্রথম প্রস্তাবও এক সপ্তাহ আগে বিপুল ভোটে বাতিল করা হয়েছিল। আর দ্বিতীয় প্রস্তাবটিও ছিল সেই পূর্ববর্তী প্রস্তাবের প্রায় অনুরূপ। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড এরোস্পেস ওয়ার্কার্স-এর ডিসট্রিক্ট ৮৩৭-এর প্রধান টম বোয়েলিং বলেন, ‘আমাদের সদস্যরা এমন একটি চুক্তি পাওয়ার দাবি রাখে যা তাদের দক্ষতা, অঙ্গীকার এবং জাতীয় নিরাপত্তায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার যথাযথ প্রতিফলন ঘটায়।‘ এদিকে বোয়িংয়ের সিইও কেলি ওর্টবার্গ মঙ্গলবার দ্বিতীয় প্রান্তিকের আয়ের বিষয়ে বিশ্লেষকদের সঙ্গে আলাপের সময় ধর্মঘটের প্রভাব নিয়ে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই ধর্মঘট নিয়ে খুব

বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা পরিস্থিতি সামলে নিতে পারব।‘

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?