চীনে বিশাল ছাড়ে আইফোন বিক্রির ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

চীনে বিশাল ছাড়ে আইফোন বিক্রির ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন আইফোন সিরিজের প্রস্তুতকারী কোম্পানি অ্যাপল চীনে আইফোন সিরিজের সর্বাধুনিক ২ সংস্করণ আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স হ্রাসকৃত মূল্যে বিক্রির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোট চার দিন প্রতিটি আইফোন ১৬ প্রো‘তে ৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১৭৮ টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৪০০ ইউয়ান ((বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৫৪৩ টাকা) ছাড় উপাভোগ করবেন চীনের ক্রেতারা। চীনের বাজারে বর্তমানে প্রতিটি আইফোন ১৬ প্রো ৭ হাজার ৯৯৯ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার ৮৪৫ টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৯ হাজার ৯৯৯ ইউয়ানে

(বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৩ হাজার ৫৬১ টাকা) বিক্রি হচ্ছে। সেই হিসেবে হ্রাসকৃত মূল্যে আগামী ৪-৭ জানুয়ারি চীনের শো-রুমগুলোতে প্রতিটি আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স বিক্রি হবে ৭ হাজার ৪৯৯ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২২ হাজার ৬৬৬ টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৯ হাজার ৫৯৯ ইউয়ানে (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৭ হাজার ১৮ টাকা) বিক্রি হবে। প্রসঙ্গত, চীনকে বলা হয় বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজার এবং এই বাজারের দখল নেওয়ার জন্য স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চলে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, মূলত ২টি কারণে চীনে মূল্যহ্রাসের এই প্যাকেজ ঘোষণা করেছে অ্যাপল। অর্থনীতির গতি ধীর হয়ে যাওয়ায় চীনের ক্রেতারা

ব্যয় সংকোচনের দিকে মনযোগী হয়েছেন। ফলে দামী ইলেকট্রিক গেজেট কেনার প্রবণতা কমছে তাদের মধ্যে। আর একটি কারণ হলো চীনা স্মার্টফোন হুয়াওয়ে। উন্নত প্রযুক্তি এবং সর্বাধুনিক সব অ্যাপ্লিকেশনসমৃদ্ধ এই ফোনসেটটির দাম চীনের বাজারে মাত্র ৩ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯ হাজার ৭৩ টাকা)। ফলে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ব্যবসায়ীকভাবে হুয়াওয়ের কাছে রীতিমতো মার খাচ্ছে আইফোন সিরিজের ফোনগুলো। চীনা ক্রেতাদের একটি বড় অংশ এখন আইফোনের পরিবর্তে হুয়াওয়ের দিকে ঝুঁকছেন এবং মাসের পর মাস ধরে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়া চীনের পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের দামও পড়ে গেছে ব্যাপকহারে। তাই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই মূল্যহ্রাসের কোনো বিকল্প সেভাবে ছিল না অ্যাপলের সমানে। সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম