ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
চীনে পৌঁছেছেন এরদোগান
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (৩১ আগস্ট) বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাননো হয়।
এরদোগানকে স্বাগত জানান চীনা মন্ত্রী লেই হাইচাও, বেইজিংয়ে তুরস্কের রাষ্ট্রদূত সেলকুক উনাল এবং দূতাবাসের কর্মীরা।
এ সময় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি এমিন এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, মন্ত্রী ও কর্মকর্তারা।
আজ রোববার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।
তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন ডুরানের মতে, তিনি (এরদোগান) সোমবারের শীর্ষ সম্মেলন অধিবেশনে সম্প্রসারিত আকারে ভাষণ দেবেন এবং তিয়ানজিন সফরের সময় জিনপিং এবং অন্যান্য নেতাদের সাথে আলোচনা করবেন।
গাজা
উপত্যকায় ইসরাইলের যুদ্ধ, ইউক্রেন সংকট এবং আন্তর্জাতিক শুল্ক বিরোধসহ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। পালাক্রমে বদল হওয়া সংস্থাটির চেয়ার হিসেবে দায়িত্ব পালনকারী জিনপিং চীনের পঞ্চম বার্ষিক এসসিও বৈঠকের সভাপতিত্ব করবেন। ২০টিরও বেশি দেশের নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এতে অংশগ্রহণ করবেন। যার মধ্যে রয়েছেন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং এসসিও মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভ রোববার ও সোমবার নির্ধারিত এই সমাবেশে যোগ দেবেন।