ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি
অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ
‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ
লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!
আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান
ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত
ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি
চীনে পর্যটকবাহী নৌকাডুবি: ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৭০
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের কিয়ানশি শহরে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ১০ জন নিহত ও ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার আকস্মিক প্রবল বাতাসের তোড়ে চারটি পর্যটকবাহী নৌকা উল্টে যায়। এতে মোট ৮৪ জন যাত্রী পানিতে ডুবে গেলে ৯ জনের মৃত্যু হয়। সোমবার আরও একজন নিখোঁজের লাশ উদ্ধার হলে মৃতের সংখ্যা ৯ থেকে বেড়ে ১০-এ পৌঁছায়।
দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মে দিবস উপলক্ষে দেশটির জনগণ সপ্তাহব্যাপী ছুটি উদযাপন ও উপভোগে ব্যস্ত সময় পার করছে। এই সময়টা মূলত চীনা পর্যটনের সবচেয়ে ব্যস্ত মৌসুম হিসেবে পরিচিত।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় তীব্র শোক প্রকাশ করে উদ্ধার তৎপরতায় ‘সর্বোচ্চ চেষ্টা’
চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি একাধিক দুর্ঘটনার প্রেক্ষাপটে পর্যটন ও গণপরিবহণে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা জরুরি। শুধু এই ঘটনাই নয়, এর মাত্র দুই মাস আগে হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা একটি শিল্প জাহাজের সঙ্গে ধাক্কা খেলে ১১ জনের মৃত্যু হয়। সপ্তাহান্তেই আরেকটি দুর্ঘটনা ঘটে চীনের পূর্বাঞ্চলের সুজৌ শহরে। সেখানে একটি দর্শনীয় স্থান উদ্বোধনের সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এতে একজন নিহত হন এবং চারজন আহত হন। এ সব ঘটনার প্রেক্ষাপটে চীনা কর্তৃপক্ষ তাদের পর্যটন মৌসুমে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দিয়েছে। সূত্র: মেহের নিউজ