চিরচেনা রূপ ভেঙে নতুন লুকে অ্যাঞ্জেলিনা জোলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

চিরচেনা রূপ ভেঙে নতুন লুকে অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবার ভেঙেছেন তার চিরচেনা রূপ। বহু বছর ধরে লম্বা কালো চুল ছিল তার একধরনের ‘ট্রেডমার্ক’। তবে সম্প্রতি তাকে দেখা গেল হালকা সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে। প্রায় তিন দশকের মধ্যে এটিই তার সবচেয়ে ছোট হেয়ারস্টাইল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার সেটে নতুন রূপে ধরা দিয়েছেন জোলি। প্রকাশিত ছবিতে তার পরনে লম্বা সাদা র‍্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, সঙ্গে হালকা লাল লিপস্টিক ও সোনালি ব্রোচ। সাধারণত লম্বা কালো চুলে অভ্যস্ত ভক্তরা নতুন এই লুক দেখে মুগ্ধ হয়েছেন। জুলাই বিপ্লবের পর প্রথমবার প্রকাশ্যে ফেরদৌস, সঙ্গে মৌসুমী-ঋতুপর্ণা জোলির ক্যারিয়ারে যেমন বহুমাত্রিক চরিত্র এসেছে, তেমনি প্রতিটি লুকও আলোচনায় থেকেছে।

‘গার্ল, ইন্টারাপটেড’ থেকে শুরু করে ‘মেলিফিশেন্ট’— প্রতিবারই তিনি ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। তবে সোনালি ছোট বব হেয়ারকাটকে শুধু চরিত্রের প্রয়োজনে নয়, বরং ক্যারিয়ারের একটি ফ্যাশন মাইলস্টোন হিসেবেও দেখা হচ্ছে। এই ছবিটি প্রথম প্রকাশিত হয় ব্যাকগ্রিডে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, ‘এ যেন নতুন এক জোলি, অথচ আগের মতোই মোহময়ী।’ আবার আরেকজন মন্তব্য করেছেন, ‘তিনি যখনই লুক পরিবর্তন করেন, তখনই সেটি হয়ে ওঠে নতুন ফ্যাশন ট্রেন্ড।’ শুটিংয়ের সময় জোলির সঙ্গে ছিলেন তার ২৪ বছর বয়সী ছেলে ম্যাডক্স জোলি-পিট। মা-ছেলের এই মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের। ‘অ্যাংকশাস পিপল’ সিনেমাটি নির্মাণ করছেন মার্ক ফস্টার। ডেভিড মেজের চিত্রনাট্যে অভিনয় করছেন জেসন

সিগেল ও আইমি লু উডও। ছবিটি ফ্রেডরিক ব্যাকম্যানের নিউইয়র্ক টাইমস বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল