চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব, যা বললেন ভাই সোহেল রানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব, যা বললেন ভাই সোহেল রানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব। কে বা কারা এই মিথ্যা খবর ছড়িয়েছে, তা স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুবেল নিজে। এবার রুবেলের বড় ভাই খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়লেন। রুবেলের মৃত্যুর ভুয়া সংবাদ ছড়ানোয় এবার কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সোহেল রানা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন মিথ্যা তথ্য যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একাধিক ফেক আইডি থেকে ছড়ানো হয়েছে রুবেলের মৃত্যুর গুজব। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহেল রানা নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা

মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’ পোস্টের সঙ্গে তিনি দুই ভাইয়ের একটি স্থিরচিত্রও শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। ভবিষ্যতে যদি কেউ এমন মিথ্যা প্রচার চালায়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমায় কাজ করেছেন রুবেল। বিশেষ করে অ্যাকশন ছবির এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অবশ্য নতুন কোনো সিনেমায় নিয়মিত দেখা যায়নি তাকে। সর্বশেষ রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। বর্তমানে রুবেল সুস্থ আছেন এবং নতুন কোনো প্রকল্পে কাজের খবর না থাকলেও তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, শিগগিরই আবার

পর্দায় দেখা যাবে তাকে। অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা (আসল নাম মাসুদ পারভেজ) সম্প্রতি অভিনয় জগত থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। শুধু অভিনয় নয়, রাজনীতিতেও আর সক্রিয় থাকবেন না বলে জানিয়েছেন তিনি। সোহেল রানা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একজন উজ্জ্বল নাম। প্রযোজক হিসেবেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা। তার প্রতিষ্ঠিত ‘পারভেজ ফিল্মস’ থেকে নির্মিত হয়েছিল দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মিত সেই সিনেমা দিয়ে তিনি দর্শকহৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি