ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন: সম্পর্কের ইতি টানতে চলেছেন তারা?
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে গেছে ভারতীয় ক্রিকেট দল। এতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হল কোহলিদের। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে শোরগোল উঠেছে নেটদুনিয়ায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একে অপরের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চাহাল ও তার স্ত্রী ধনশ্রী বর্মা। এমনকি তারা পরস্পরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। ধনশ্রী নিজের নাম থেকে ‘চাহাল’ পদবী সরিয়ে ফেলেছেন। এসব কারণে তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
এর মধ্যেই চাহালের একটি পোস্ট জল্পনা আরও উসকে দিয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল যা লিখেছেন, তার অর্থ ‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন,
নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’ বাবা, মায়ের পাশে থাকা কথা লিখেছেন চাহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে। চাহাল সব ছবি মুছে দিলেও ধনশ্রী এখনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নিজের বেশ কিছু ছবি রেখে দিয়েছেন। সেগুলো তার অ্যাকাউন্টে দেখাও যাচ্ছে। ফলে দু’জনের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায়, তা নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দু’জনের মধ্যে
বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। যদিও তাদের বিচ্ছেদের সঠিক কারণ এখনো প্রকাশ্যে আসেনি। এর আগে, ২০২৩ সালেও চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গত কয়েক মাস ধরে তাদের আলাদা থাকার খবর শোনা যাচ্ছিল। ২০২০ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন চাহাল ও ধনশ্রী। সেই সময় একটি নাচের রিয়ালিটি শোতে তাদের প্রথম পরিচয় হয়েছিল। তবে ২০২৪ সালে এক কোরিওগ্রাফারের সঙ্গে ধনশ্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এছাড়া, ভারতীয় দলের এক তারকা ব্যাটারের সঙ্গে ধনশ্রীর সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে রিল শেয়ার করায় সেই
গুঞ্জন আরও তীব্র হয়। তবে পরে তারা নিজেদের ‘ভালো বন্ধু’ বলে মন্তব্য করেন। বর্তমানে চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। দু’জনই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।