ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘চার বছরের প্রেম, সাত বছরের বিবাহিত জীবন’
ভালোবাসা দিবসে যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটান। এ ক্ষেত্রে পিছিয়ে নেই তারকারা। অভিনয় কিংবা গানে বিশেষ কিছু নিয়ে দর্শকের সমানে হাজির হন তাঁরা। ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে এই বিষয়টি নিয়ে সবার মত থাকে নানা কথা।
তৌসিফ মাহবুব বলেন, ‘বিয়ের আগের ভালোবাসা দিবস বেশি উৎযাপন করা হত। কারণ, তখন তো এই দিবসটি মিস করা যাবে না। বিয়ের পর প্রতিদিন আমাদের ভালোবাসা দিবস। এই দিবসে আমাদের নানা ধরণের পাগলামি আমার প্রাক্তন প্রেমিকা অর্থাৎ বর্তমানে যে আমার স্ত্রী তার কাছ থেকেই পেয়ে আসছি। সেই গল্প বলে শেষ করা
যাবে না।’ ভালোবাসার মাসেই বিয়ে করেছেন তৌসিফ মাহবুব। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করে জান্নাতুল ফেরদৌস জারাকে। গেল ৯ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী। এদিন তৌসিফ বলেন, ‘৪ বছরের প্রেম, এরপর ৭ বছরের বিবাহিত জীবন। বাকি জীবনে এবং পরকালেও শুধু তোমাকেই চাই প্রিয়। আমার থাকার কারণ, আমার বিশৃঙ্খলার মধ্যে শান্তি, যে শক্তি আমাকে আমার সমগ্র সংগ্রাম জুড়ে বহন করে। আমি তোমাকে এখন এবং চিরকাল ভালোবাসি।’ এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে তৌসিফের কয়েকটি নাটক। এর মধ্যে নির্মাতা ইফফাত জাহান মম নির্মিত ভালোবাসার গল্পের নাটক ‘ব্যথার বাগান’। ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বলবে নাটকটি। এতে তৌসিফের সঙ্গে অভিনয় করছেন আইশা খান। ‘প্রথম প্রথম প্রেম’ নাটকে তার বিপরীতে
অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনেরি রঙে রাঙিয়ে’ নাটকে প্রথমবারের মত তৌসিফের সঙ্গে জুটি হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। ২০১০ সালে মিডিয়াতে এলেও ২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তৌসিফ। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন।