চার বছরের জন্য কৌশলগত চুক্তি করল তাস ও সিনহুয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫

চার বছরের জন্য কৌশলগত চুক্তি করল তাস ও সিনহুয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ |
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত সহযোগিতা কৌশলে স্বাক্ষর করেছে। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে সোমবার দুই সংস্থার প্রধানরা এ চুক্তি সম্পন্ন করেন। চুক্তিতে স্বাক্ষর করেন তাসের মহাপরিচালক আন্দ্রেই কন্দ্রাশভ ও সিনহুয়ার প্রেসিডেন্ট ফু হুয়া। স্বাক্ষর অনুষ্ঠান শেষে কন্দ্রাশভ বলেন, ‘রাশিয়া ও চীনের সম্পর্ক যথার্থভাবেই একটি সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। এখন আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারি, তাস ও সিনহুয়ার সম্পর্কও কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে।’ সংবাদ বিনিময় ও এআই সহযোগিতা চুক্তি অনুসারে দুই সংস্থা একে অপরকে চীনা, রুশ ও ইংরেজি ভাষার সংবাদ সেবা ব্যবহারের সুযোগ দেবে। তারা অর্থনৈতিক তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে

যৌথ প্রকল্প নেওয়া এবং সংবাদ সম্পাদনায় এআই ব্যবহারের জন্য যৌথ নীতিমালা প্রণয়নে একমত হয়েছে। এ ছাড়া ছবি ও ভিডিও বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক সহযোগিতাও জোরদার হবে। আন্তর্জাতিক নেটওয়ার্কে অংশীদারিত্ব তাস ও সিনহুয়া একসঙ্গে কাজ করবে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্ল্যাটফর্মে—যেমন এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিস অর্গানাইজেশন, গ্লোবাল সাউথ মিডিয়া অ্যান্ড থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম ও ওয়ার্ল্ড মিডিয়া সামিট। পাশাপাশি, তারা গ্লোবাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক-এর আওতাতেও সহযোগিতা চালাবে, যা তাস ও অলাভজনক সংস্থা ‘ডায়ালগ রিজিওনস’ যৌথভাবে প্রতিষ্ঠা করেছে। প্রতিনিধি দলের বিনিময় অব্যাহত চুক্তিতে আরও বলা হয়েছে, সাংবাদিকতা, বিপণন ও নতুন প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দুই সংস্থার মধ্যে প্রতিনিধি দলের বিনিময় অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন, এ সহযোগিতা চীন ও রাশিয়ার মধ্যকার

ক্রমবর্ধমান ঘনিষ্ঠতারই প্রতিফলন। বিশেষ করে বৈশ্বিক গণমাধ্যম নেটওয়ার্কে যৌথ অবস্থান জোরদার করার ক্ষেত্রে তাস ও সিনহুয়ার এ উদ্যোগ কৌশলগত গুরুত্ব বহন করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব