ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
‘চাপের মুখে মাথা নত করবে না ইরানি জাতি’
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা চায় ইরানি জাতিকে চাপের মাধ্যমে নতজানু করতে, কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘জাতীয় ফায়ার ফাইটার্স দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানকে মাথা নিচু করাতে চেয়েছে, তবে এটি কেবল তাদের কল্পনা, যা বাস্তবে পরিণত হবে না।
তিনি বলেন, ‘আমার প্রশাসন দেশের গৌরব ও সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। আমরা জনগণের সেবা এবং সমস্যা সমাধানে আমাদের সবটুকু দিয়ে কাজ করব।’
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইউরোপীয় দেশ ও ওয়াশিংটন প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা নিজেদের মানবাধিকার রক্ষাকারী দাবি
করলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘এই মানবাধিকার, জাতিসংঘ কিংবা ইউনেসকো—সবই মিথ্যা। কারণ নিরীহ মানুষ তাদের চোখের সামনে খুন হচ্ছে, আর ইসরায়েল যেকোনো দেশেই হামলা চালাতে পারছে কোনো জবাবদিহি ছাড়াই।’ শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান শত্রুদের শত্রুতা মোকাবেলায় জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সূত্র: মেহের নিউজ