চাকসুর তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ অক্টোবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ August, ২০২৫

চাকসুর তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ অক্টোবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ August, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে খসড়া ভোটার তালিকা প্রকাশ (১ সেপ্টেম্বর) থেকে শুরু করে মনোনয়নপত্র বিতরণ (১৪ সেপ্টেম্বর), যাচাই-বাছাই (১৬ সেপ্টেম্বর), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ (২১ সেপ্টেম্বর), প্রত্যাহারের শেষ দিন (২৩ সেপ্টেম্বর) এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের (২৫ সেপ্টেম্বর) পাশাপাশি ভোটগ্রহণের দিনসহ (১২ অক্টোবর) সার্বিক শিডিউল জানানো হয়। এর আগে, গত রবিবার বিশ্বিবদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.কামাল

উদ্দিন জানান, চাকসু নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। বাকি কাজও দুই একদিনের মধ্যে সম্পন্ন হবে। তারপরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে। তিনি বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে কমিটি কাজ চলছে। তাও প্রায় শেষের দিকে। প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা শেষে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর। উল্লেখ্য ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার এ নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়

১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে