চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ April, ২০২৫

চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ April, ২০২৫ |
কুমিল্লা নগরীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদানের প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় ইমন সরকার (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে নগরীর রামমালা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি কোটবাড়িতে তার বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার বড় ভাই সুমন সরকার। নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইচএসসি পাস করে আর লেখাপড়া করেনি। সে রায়োচ সার্জিক্যাল কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করে। ওই কোম্পানিতে তার বড় ভাই চাকরি করে। আজ দুই ভাই কাজের উদ্দেশে বের হন। কাজ শেষে ফেরার

পথে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন ইমন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও তার ভাই সুমন সরকার রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা অটোরিকশার ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। তখন পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ইমন। এতে আহত হন সুমন। তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই ইমন মারা যান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা