চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন। সভায় গত জুলাই-সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা করা হয়। সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া

যাবে না। তিনি পলাতক আসামি গ্রেপ্তারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ প্রদান করেন। তিনি মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় মো. আকরাম হোসেন বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদেরকে তাদের কাঙ্খিত সেবা দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরও নিষ্ঠাবান হতে হবে। সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজা পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল