চলছে ‘ঠান্ডা যুদ্ধ’, লড়ছেন বুবলী-অপু বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪

চলছে ‘ঠান্ডা যুদ্ধ’, লড়ছেন বুবলী-অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ |
ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। চলতি বছরের শুরুর দিকে দ্বন্দ্বে জড়ান তারা। বুবলী তার পুত্র বীরের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। মূলত, এই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূচনা। ভিডিওটি দেখার পর কারো নাম উল্লেখ না করে পরীমণি দাবি করেছিলেন— “তার দেখাদেখি একইরকম ভিডিও বানিয়েছেন আপা (বুবলী)।” বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট দেন বুবলী ও পরীমণি। তবে ভার্চুয়াল এই ‘ঠান্ডা যুদ্ধ’ কখনো মুখোমুখি রূপ নেয়নি। দীর্ঘ ৯ মাস পর বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন পরীমণি। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠে আসে। পরীমণি বলেন, “আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে।

চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!” খানিকটা ব্যাখ্যা করে পরীমণি বলেন, “বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত।” পরীমণির সবকিছু তাকেই সামলাতে হয়। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই

আমার শক্তি।” বুবলী-পরীমণির মাঝে যখন তিক্ততা চলছে, তখন অনেকে ভেবেছিলেন পেছন থেকে পরীমণিকে ইন্ধন জোগাচ্ছেন অপু বিশ্বাস। এ বিষয়ে পরীমণি বলেন, “অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।” বুবলী-পরীমণি পরস্পরকে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন— এমন কথাও ভেসে বেড়াচ্ছে মিডিয়ায় পাড়ায়। এ বিষয়ে পরীমণি বলেন, “আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই

যা। এর বাইরে আর কিছু না।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল