চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড়। পণ্য ছাড়ের সময় ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাইনুদ্দীন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলায় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায়ও কারাগারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত মাইনুদ্দীনের জবানবন্দি রেকর্ড করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ের একটি টিম ছদ্মবেশে কাস্টমস হাউসে অভিযান চালায়। এ সময় হাতেনাতে ধরা পড়ে রাজীব রায় ও মাইনুদ্দীন। পরে দুজনকে থানায় হস্তান্তর করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, পণ্য ছাড় করানোর সময় ঘুষ নেওয়ার অভিযোগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মাইনুদ্দীন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোমল্যান্ড প্লাস্টিক

স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে ভাঙা প্লাস্টিক ও বাতিল অংশ আমদানি করেন। চালান ছাড়ের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব এবং নিলামে বিক্রির হুমকি দেওয়া হয়। ঘুষের অভিযোগ দায়েরের পর দুদকের চট্টগ্রাম কার্যালয় বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়। মাইনুদ্দীন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রাজীব রায় কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!