চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৫

চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৫ |
সিলেট টেস্টের হতাশা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দলকে। চারদিনে শেষ হওয়া ম্যাচের শেষ ঘণ্টা ছাড়া বাকিটা সময় টেস্টের নিয়ন্ত্রণ ছিল জিম্বাবুয়ের হাতে। সিরিজ জিততে ভুলে যাওয়া জিম্বাবুয়ের সামনে দারুণ সম্ভাবনার হাতছানি। স্বাগতিকরা রয়েছে মহা চাপে। বিরক্তিকর ক্রিকেট খেলে সমালোচনার মুখে নাজমুল হোসেন শান্তরা। গত বছর থেকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে ভালো করলেও ঘরের মাটিতে ব্যর্থতা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। আজ চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ দলের জন্য অনেকটাই সম্মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে গেলে মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না বাংলাদেশ। দাপুটে জয়ে সিরিজ সমতায় শেষ করতে মরিয়া স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। খেলা সরাসরি দেখা যাবে বিটিভিতে। একে তো মাঠের পারফরম্যান্সে হতাশা, তার ওপর যোগ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের শাস্তি ঘিরে বিতর্কের ঘনঘটা। গত কয়েক দিন ধরে দেশের ক্রিকেটে এসবই চলছে। সেসব পারিপার্শ্বিকতা সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। যদিও এদেশের ক্রিকেটে সুসময় আসে মাঝে মধ্যেই। বেশিরভাগ সময়ই মাঠের বাইরের আলোচনায় থাকে বেশি। বেতন কাঠামো, ম্যাচ ফি থেকে সুযোগ-সুবিধার কোনো অভাব নেই জাতীয় দলের ক্রিকেটারদের। অথচ পারফরম্যান্সের বেলায় থাকে না ধারাবাহিকতা। সিলেটে বাজে ব্যাটিংয়ের মাশুল দিয়ে বিব্রতকর হারের পর চট্টগ্রামে

দুদিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শনিবার পুরো দল মাঠে এলেও, ম্যাচের আগের দিন বিশ্রামে থাকেন তিন পেসার হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান। নাহিদ রানা না থাকায় তানজিমের অভিষেক হয়ে যেতে পারে আজ। বোলিং নিয়ে তেমন দুর্ভাবনার কারণ নেই বাংলাদেশের। গত কয়েক ম্যাচ ধরে বাজে ব্যাটিংয়ের কারণে ভুগছে তারা। উদ্বোধনী জুটিতে নেই রানের দেখা। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত পারেননি ইনিংস বড় করতে। দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে হাসি উধাও অনেক দিন ধরেই। ২১ বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারেনি বাংলাদেশ। সেই ধারা বজায় রাখতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইতিবাচক ক্রিকেট খেলতে ব্যাটারদের

জন্য সহায়ক হতে পারে চট্টগ্রামের উইকেট। ওপেনাররা রান না পাওয়ায় হুট করে ডাক পাওয়া এনামুল হক বিজয়ের আজ একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরাবরই রানপ্রসবা এই ভেন্যু। তবুও এখানে সবশেষ টেস্টে ভালো ব্যাটিং হয়নি বাংলাদেশের। কাল কোচ ফিল সিমন্স বলেন, ‘প্রথম টেস্টে আমরা ভালো ব্যাটিং করতে পরিনি। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের ইতিবাচক ব্র্যান্ডের ব্যাটিং করতে হবে।’ এদিকে চার বছর পর টেস্ট জেতার পর এখন সিরিজ জেতার হাতছানি জিম্বাবুয়ের সামনে। ২০০১ সালের পর আর দেশের বাইরে সিরিজ জেতেনি তারা। আর বাংলাদেশের বিপক্ষে তাদের সবশেষ সিরিজ জয় ২০০৪ সালে। দীর্ঘ অপেক্ষা ঘোচানোর সামনে দাঁড়িয়ে অধিনায়ক ক্রেগ আরভিন বলেন, ‘প্রথম ম্যাচ জেতার

প্রক্রিয়া বোঝা গুরুত্বপূর্ণ। এমন নয় যে, ১-০তে এগিয়ে থাকায় আমরা নিজেদের ওপর চাপ নিয়ে নেব। অবশ্যই সিরিজ জয়ের একটা প্রত্যাশা থাকবে। ছোট ছোট ধাপে ভাগ করতে হবে এবং প্রক্রিয়া ঠিক রাখতে হবে। এখনই ম্যাচের ফল নিয়ে ভাবলে হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫