ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র
সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের ষোলশহরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক। তিনি গণমাধ্যমকে বলেন, রাত সোয়া ১০টার দিকে কর্ণফুলী মার্কেটে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষতি তদন্তের পর বলা যাবে। তবে কয়েকটি দোকান পুড়ে গেছে।



