চকরিয়ায় সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫

চকরিয়ায় সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ |
স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা করে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছিল। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে। Advertisement রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ওসি মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ দেন। এর আগে, শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার সফরে এসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ পান স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরই তিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশকে ফোন করে নির্দেশ দেন, ওসি, চকরিয়া থানা। জানো এর ব্যাপারে? তাকে উইথড্র কর।

আজকেই উইথড্র কর। কিন্তু ‘উইথড্র’ না করে রাতেই তাকে উখিয়া থানায় বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের সাময়িক দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ এক অফিস আদেশ জারি করেন। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় বদলি করা হয়। ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত ২৮ জানুয়ারি এক সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল—সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর তিনি চকরিয়া থানায় যোগ দেন। এর আগে তিনি বান্দরবানে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ উপেক্ষা

করে চকরিয়া থানার ওসিকে উখিয়ায় বদলি করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরোয়ার আলম শাহীন ফেসবুকে লিখেছেন, চকরিয়ার গজব উখিয়ায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কাজটা কি ভালো করলেন? সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু মন্তব্য করেছেন, চকরিয়ার ওসি উখিয়ায়, উখিয়ার ওসি চকরিয়ায়! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দোসররা মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিতর্কিত করতে এই হঠকারী সিদ্ধান্ত নিলেন। এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রথমে বদলি করা হলেও আজ আবার তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ হলরুম ভাড়া নিয়ে ব্যক্তিগত আয়োজনকে ‘অক্সফোর্ডের আমন্ত্রণ’ দাবিতে শিবির-এনসিপির মিথ্যাচার ডাচদের রুখে দিল জাপান, গ্যালারিতে মানবিক সৌন্দর্য দেখালেন সমর্থকরা কুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলের রেকর্ড ভাঙল জার্মানি পাটক্ষেতে মিলল নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন