চকরিয়ায় ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

চকরিয়ায় ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাসের এক যাত্রীর পায়ুপথ থেকে ১৯০০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়াপাহাড় নতুন মসজিদের সামনে বসানো পুলিশের বিশেষ তল্লাশি চৌকিতে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজাদ (৩৭)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার কাঞ্চনপুর এলাকার নুরুল আমিনের ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাস থামিয়ে সন্দেহভাজন এক যাত্রীকে নামিয়ে নেয় পুলিশ।

ওসি বলেন, পরে ওই যাত্রী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে পেটের ভেতরে করে তিনি অভিনব কায়দায় ইয়াবা নিয়ে যাচ্ছেন। এরপর পুলিশ গ্রেপ্তারকৃত আসামি মোঃ আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আসামিকে ঔষধ সেবন করানো হলে তাৎক্ষণিক তাঁর মলত্যাগ শুরু হয়। একপর্যায়ে তাঁর পায়ুপথ দিয়ে ১৯০০ পিচ ইয়াবা বড়ি বের হয়ে আসে। ওসি শফিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত আজাদের বিরুদ্ধে এব্যাপারে চকরিয়া থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা রুজু হয়েছে। বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম