ঘুম থেকে উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল : সমু চৌধুরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

ঘুম থেকে উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল : সমু চৌধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। নিজের মতো করে জীবন উপভোগ করে যাচ্ছেন। মন যখন যেখানে চায় সেখানেই চলে যান তিনি। পরিচিত, অপরিচিতদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা। এতেই শান্তি পান শক্তিমান এই অভিনতো। এদিকে আজ (১২ জুন) দুপুরে সমু চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি। যেই ছবি সেখানকার কোনো একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছেড়ে দেয়। এরপরের ঘটনার জন্য এই অভিনেতাকে থানা পর্যন্ত নিয়ে যায়। যা নিয়ে সমু চৌধুরী বলেন, ‘আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো

পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।’ এসময় এত অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, খোঁজ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?