ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
টাঙ্গাইলের সখীপুরে সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাব্বির মিয়া (২১) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। মঙ্গলবার সকালে ওই যুবকের বিরুদ্ধে সখীপুর থানায় ধর্ষণচেষ্টার ঘটনায় একটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার রাতে এ বিষয়ে সহায়তা চেয়ে কন্যাশিশুর পরিবার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। সে সখীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থেকে কাঠমিস্ত্রির কাজ করে। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, সোমবার রাতে শিশুর মা ওই শিশুসহ দুই শিশুসন্তানকে ঘরে শুইয়ে ঘুম পাড়িয়ে রেখে পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন তার শিশুটি

বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজি করেও যখন সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন থানায় জানানো হয়। এরপর রাতেই ফিরে এলে সে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করা হলে পার্শ্ববর্তী এলাকার সাব্বির তাকে তুলে নিয়ে যায় বলে শিশুটি তার পরিবারকে জানায়। শিশুর মা বলেন, আমার মেয়েকে ওই লম্পট খুব কৌশলে ঘুমন্ত অব্স্থায় কোলে করে নিয়ে যায়। আমরা মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। এ সময় আশপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক মেয়েকে রেখে দ্রুত চম্পট দেয়। পরে মেয়ে আতঙ্কিত অবস্থায় বাড়িতে ফিরে আসে। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে। গ্রেফতার সাব্বিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

হয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের