ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছি: নুসরাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছি: নুসরাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবেগী পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানিয়েছেন, চলতি বছরেই রুপালি পর্দার ক্যারিয়ারে ১০ বছর পূর্তি তার। নতুন সিনেমায় অভিনয় করার সুখবরেরও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। বুধবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাতে একটি স্ট্যাটাস দেন নুসরাত। ওই স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ সময় শোবিজ অঙ্গনে কাজ করলেও সিনেমায় ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। কৃতজ্ঞতা স্বীকার করে নুসরাত জানান, তার চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন পূরণে বড় অবদান প্রযোজক আবদুল আজিজের। অভিনেত্রী আরও জানান, একের পর এক ভালো সিনেমা তৈরি করে তা দর্শকদের উপহার দেয়ার প্রচেষ্টা সব

সময়ই আবদুল আজিজের মধ্যে কাজ করে। সম্প্রতি দীর্ঘ সাত বছর পর তার সঙ্গে দেখা হয়েছে অভিনেত্রীর। সে মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নায়িকা ক্যাপশনে অনুভূতি জানিয়ে লেখেন,‘ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’। তাই খুব শিগগিরই জাজ মাল্টিমিডিয়ার নতুন কোনো সিনেমার কাজে অংশ নিতে চলেছেন নুসরাত, সে সুখবরই আন্দাজ করছেন ভক্ত ও নেটিজেনরা। ২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। ২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে (আজিজ) ছাড়া চিত্রনায়িকা

হবার স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ। ক্যারিয়ারে আরজে হিসেবে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় দর্শকদের নজর কাড়েন। ধীরে ধীরে বিজ্ঞাপনে মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। সে জনপ্রিয়তায় হাতে পান জাজ মাল্টিমিডিয়ার সিনেমার কাজ। বর্তমানে গানের ভুবনেও জনপ্রিয় হয়ে উঠেছেন গুণী এ অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল