ঘরের কাজ করতে হলে যুবদলকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

ঘরের কাজ করতে হলে যুবদলকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুরে মো. মিলন নামের এক প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজচক্র। এ ঘটনায় রবিবার (২ নভেম্বর) ফেনী মডেল থানায় যুবদলের চার জনের নামে মামলা করেছেন ভুুক্তভোগি প্রবাসি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শর্শদী ইউনিয়নের দেবীপুর গ্রামের আলীম উল্লাহ বাড়ীর মো. মিলন প্রবাস থেকে আসার পর বসতঘর নির্মানের কাজ শুরু করেন। কাজ শুরু করার পর হইতে স্থানীয় যুবদলকর্মী জাফর আহম্মদ মানিক (২৮), দেলোয়ার (৪২), নয়ন (৩২) ও রনি (৩০) ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। স্থানীয়দের দাবি, এই চাঁদাবাজচক্র ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী। ৫ আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি -সন্ত্রাসী ও মাদকবানিজ্যসহ ত্রাসের রাজত্ব

কায়েম করেছে। কেউ প্রতিবাদ না করায় তারা পার পেয়ে যায়। মোঃ মিলন জানান, দাবীকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকালে ওই চাঁদাবাজচক্র তাদের কয়েকজন সহযোগি বাড়ীতে এসে হুমকি দেয়। তাদের দাবিকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে ঘর নির্মান করতে দিবে না মর্মে হুমকি দেয়। তিনি বলেন, প্রতিবাদ করায় ওরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে ঘরে ঢুকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ