গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩৮ জন অভিবাসী বহনকারী একটি নৌকা লেসবোস উপকূলে ডুবে যায়। লেসবোসের গেরা উপসাগর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উপকূলের কাছ থেকে আরও ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে ১ দশমিক ৫ মিটার ঢেউ উঠলে অভিবাসীদের বহনকারী নৌকাটি উপকূলের কাছে ধাক্কা খায়। পরবর্তীতে তা ডুবে যায়। বেঁচে ফেরাদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে এসেছিলেন। তাদেরকে লেসবোর একটি অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গ্রিসে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীদের আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে দেশটি তাদের অভিবাসন নীতি কঠোর করে। উত্তর আফ্রিকা থেকে আসা

মানুষদের আশ্রয় দাবি তিন মাসের জন্য স্থগিত করা হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা অবশ্য ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইউরোপ কাউন্সিল অন্যতম। সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার