গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ July, ২০২৫

গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ July, ২০২৫ |
দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাথেন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে ড্রোসোপিগি গ্রামে দাবানলের কারণে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং আশপাশে অবস্থিত দাহ্য পদার্থের কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪৫ জন দমকলকর্মী, ৪৪টি গাড়ি, ৭টি হেলিকপ্টার এবং ১০টি বিমান কাজ করছে। ক্রিওনেরি গ্রামে বসবাসকারী লোকজনকে অ্যাথেন্সের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনে দুটি বাড়ি পুড়ে গেছে, আর ধোঁয়া ও দগ্ধজনিত কারণে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভাসিলিওস

ভাথরাকোগিয়ান্নিস জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি বন-এলাকা ও কৃষিজমিতে আগুন লাগে, যার মধ্যে ৪৪টি আগুন শুরুতেই নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেলভিনা শহরের কাছে বড় ধরনের দাবানলে তিনজন আহত হন এবং প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শনিবার সেখানে আরও ২৬টি জায়গায় নতুন আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া গ্রিসের এভিয়া দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে ১২৮ জন দমকলকর্মী, ২৯টি গাড়ি, ৬টি বিমান ও ৭টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জোরালো বাতাস তাদের কাজ ব্যাহত করছে। ত্রিয়াদা এলাকায় লোকজনকে সরে যেতে বলা হয়েছে, আগুনে দুটি ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচজন দমকলকর্মী আহত হয়েছেন। এভিয়ায় এই দাবানল চলতি মাসে শুরু হওয়া একাধিক বন ও জঙ্গলে

আগুনের মধ্যে সাম্প্রতিকতম। কিথিরা দ্বীপে কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কোস্ট গার্ডের তথ্যমতে, লিমনিওনাস সৈকত থেকে ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। মেসিনিয়া অঞ্চলেও, দক্ষিণ অ্যাথেন্সের ক্রিওনেরি ও সেল্লাস গ্রাম খালি করে ফেলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য