গৌরী খানের রেস্টুরেন্টে রয়েছে গোপন দরজা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

গৌরী খানের রেস্টুরেন্টে রয়েছে গোপন দরজা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বিলাসবহুল রেস্টুরেন্ট ‘টোরি’ প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। এবার জানা গেল, এই রেস্টুরেন্টের এক কোণে রয়েছে একটি গোপন দরজা। যা খান পরিবারের সদস্যদের ব্যক্তিগত আনাগোনার জন্য ব্যবহৃত হয়। গত বছর ফেব্রুয়ারিতে চালু হওয়া এই রেস্টুরেন্টটি এবার নতুন করে আলোচনায় আসলো এই গোপন দরজার রহস্য উন্মোচনের পর। ‘টোরি’র প্রধান রন্ধনশিল্পী স্টেফান গাডিট সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্টুরেন্টের অন্দরমহলের অনেক অজানা তথ্য জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, রেস্টুরেন্টের একটি গোপন দরজা রয়েছে যা দিয়ে কেবল খান পরিবারের সদস্যরা প্রবেশ করেন। তবে এই দরজাটি ঠিক কোথায় অবস্থিত তা সাধারণের কাছে অজানা। খান পরিবারের ব্যক্তিগত পরিসর

অক্ষুণ্ণ রাখতেই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্টেফান। খান পরিবারের পছন্দের খাবারের তালিকাও প্রকাশ করেছেন স্টেফান। তিনি জানান, শাহরুখ খান গৌরী খান এবং তাদের কনিষ্ঠ পুত্র আব্রাম খান প্রায়শই 'টোরি' থেকে খাবার আনিয়ে খান। অন্যদিকে আরিয়ান খান ও সুহানা খান তাদের বন্ধুদের নিয়ে প্রায়ই এই রেস্টুরেন্টে এসে খাওয়া-দাওয়া করতে পছন্দ করেন। তার কথায়, ‘ওরা প্রায়ই আসেন। সময় না থাকলে ওরা খাবার অর্ডার করে দেন। আমরা ওদের বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দিই। আব্রাম সুশি খেতে পছন্দ করে। আর অনেক উৎসবে আরিয়ান ও সুহানা তাদের বন্ধুদের নিয়ে আসেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?