ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
গোলাপি রঙে মজেছেন অপু বিশ্বাস
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস পর্দায় তেমন কোনো ব্যস্ততা না থাকলেও অন্যান্য কাজে বেশ সক্রিয়। সামাজিক মাধ্যমে প্রায় দিনই ভক্ত-অনুরাগীদের কাছে নিজেকে ভিন্ন সাজে মেলে ধরেন তিনি। আবার কখনো ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করে নেন অভিনেত্রী। এবার নিজেকে এক নতুন সাজে মেলে ধরলেন অপু বিশ্বাস, যা দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা।
এর আগে জিম থেকে তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। সেই থেকে গুঞ্জন— নতুন কোনো সিনেমার কাজ শুরু করতেই হয়তো নিজেকে প্রস্তুত রাখছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন অপু বিশ্বাস। এ সময় তাকে লাইট পিংক কালারের শাড়িতে দেখা
যায়। বুঝতে বাকি নেই—গোলাপি রঙে ভীষণভাবে মজেছেন অপু। এবার ভিন্ন সাজে পোজ দিলেন অপু। এদিন সাজসজ্জায় কোনো ঘাটতি রাখেননি অভিনেত্রী। গোলাপি শাড়ির সঙ্গে অভিনেত্রীর বাড়তি সৌন্দর্য ফুটে উঠে রুপালি গহনায়। গলায় বেশ কাজ করা রুপালি নেকলেস, ম্যাচিং কানের দুল, আর সঙ্গে সিলভার গোল্ড কম্বিনেশনের দুটি ব্রেসলেট। শুধু তাই নয়, মেকআপেও রঙ মিলান্তি ছিল গোলাপিতেই। উজ্জ্বল ত্বকের সঙ্গে পিংক লিপিস্টিক যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় অপুর অপরূপ সাজ। সঙ্গে পিংক-অরেঞ্জ নেইলপলিশও অস্পষ্ট ছিল না অভিনেত্রীর সাজে। এ সময় অভিনেত্রীর পোজে নতুনমাত্রা যোগ করে একটি একিওস্টিক পিয়ানো। সেটির বেঞ্চে বসে, আবার তাতে হেলান দিয়েও পোজ দিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ছবির ক্যাপশনে অপু বিশ্বাস
লিখেছেন—করুণা, ভালোবাসা ও আগলে রাখাকে তুলে ধরতে পারে গোলাপি।