গোপন তথ্য ফাঁস করে বরখাস্ত মেটার ২০ কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ February, ২০২৫

গোপন তথ্য ফাঁস করে বরখাস্ত মেটার ২০ কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ February, ২০২৫ |
মিডিয়াতে গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মীকে বরখাস্ত করেছে মেটা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দ্য ভার্জ-এ প্রথম প্রকাশিত এ তথ্য নিশ্চিত করেছেন মেটার এক মুখপাত্র। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মেটার ওই মুখপাত্র বলেছেন, ‘কর্মচারীদের কোম্পানিতে যোগ দিতে হলে কিছু নীতি মেনে চলতে হয়। কর্মচারীরা জানেন, অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা নীতির বিরুদ্ধে। উদ্দেশ্য যাই হোক না কেন। ’ তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রতি একটি তদন্ত করেছি। কোম্পানির বাইরে গোপনীয় তথ্য ফাঁস করার জন্যে ২০ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও বরখাস্ত করা হতে পারে। ’ তিনি বলেন, ‘এই তদন্তকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যখন ফাঁসের বিষয় শনাক্ত

করব তখন ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। ’ এনডিটিভি বলছে, সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে কর্মীদের বৈঠক হয়েছে। এরপরেই এনিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ হয়েছে। এমন ঘটনার পরেই গোপন তথ্য ফাঁসের অভিযোগ এনে ২০ কর্মীকে বরখাস্ত করেছে মেটা। এক বৈঠকে জাকারবার্গ কর্মচারীদের বলেছিলেন, তিনি আর তথ্য নিয়ে আসবেন না। আমরা সত্যিই খোলাখুলি থাকার চেষ্টা করি। তারপর যা বলি তাই ফাঁস হয়ে যায়। এটা বিরক্তিকর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান