গোপনে বাগদান সেরেছেন রাশমিকা-বিজয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

গোপনে বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার সংবাদের শিরোনামে এসেছেন। যদিও তাদের সম্পর্ক নিয়ে দু’জনই সবসময় চুপচাপ থেকেছেন। তবে একসঙ্গে ছুটি কাটানোর ছবি আর ঘন ঘন জনসমক্ষে উপস্থিত হওয়া জল্পনাকে বারবার উসকে দিয়েছে। এবার রাশমিকার আঙুলে নতুন আংটি দেখে আবারও নেটদুনিয়ায় গুঞ্জন তুঙ্গে। নেটিজেনদের ধারণা, বহুদিনের জল্পনাকে সত্যি করে এবার সেই সম্পর্কে সিলমোহর দিয়েছেন এই তারকা জুটি! গোপনে সেরেছেন বাগদান! এদিকে রাশমিকার অনুরাগীরা মনে করেন, মনের অনুভূতি আটকে রাখতে পারেন না নায়িকা। তাই বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলাসা

করেননি। এর পর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে রাশমিকার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাশমিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। এমন স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রাশমিকার আঙুলে। অনামিকায় হীরার আংটি। এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল। চলতি বছর জুন মাসেই খবর ছড়িয়েছিল, বিজয় ও রাশমিকা নাকি বিয়ের প্রস্তুতি নিয়েছেন। রাশমিকা তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল। আর তা দেখেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। এই ছবির সঙ্গে রাশমিকা লিখেছিলেন, ‘এই

ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, এই জায়গা আর যেই নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনো বিকল্প নেই।’ কিন্তু নেটিজেনদের চোখ এড়ায় না কিছুই। তারা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তারা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। তাহলে কি বাগদান সেরে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী তারকাজুটি? ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বিজয়-রাশমিকাকে একসঙ্গে দেখা যায়। দু’জনের ভক্তদের উদ্দেশে হাত নাড়ানোর ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

হয়েছে। বিজয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিজয় লিখেছিলেন, ‘অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’ ভক্তদের সবচেয়ে উচ্ছ্বসিত করেছে প্যারেডের সেই মুহূর্ত, যখন কিছু সময়ের জন্য রাশমিকা ও বিজয়কে হাত ধরাধরি করতে দেখা যায়। ফলে তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই ‘ভিডি-১৪’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে রাশমিকা ও বিজয়কে। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল