গুলি করে হত্যা: স্বজনদের দাবি ছাত্রদল কর্মী, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

গুলি করে হত্যা: স্বজনদের দাবি ছাত্রদল কর্মী, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
নরসিংদীতে হুমায়ুন কবির (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পাঁচদোনা বাজার মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করলেও বিকাল পর্যন্ত এই ঘটনায় কোনও মামলা হয়নি। নিহত হুমায়ুন মাধবদীর মেহেরপাড়া এলাকার একরামুল হকের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১২টার দিকে শাহ আলম ও টিটু নামে একই এলাকার দুই যুবক তাকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির

শব্দ শুনতে পান মাঠে থাকা অন্যরা। এ সময় মাঠে থাকা তার বন্ধুরা এগিয়ে গেলে তাদেরকে লক্ষ্য করেও গুলি ছুড়ে মোটরবাইকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বুকে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। এদিকে, এলাকাবাসী ও স্বজনরা তাকে ছাত্রদল কর্মী দাবি করলেও থানা, ইউনিয়ন কিংবা কোথাও কোনও তার পদ-পদবির খোঁজ পাওয়া যায়নি। অপরদিকে, হত্যার স্বীকার হওয়া হুমায়ুনের বিরুদ্ধে তিনটি মাদকসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশও সুনিশ্চিত করে কিছুই বলতে পারছে না। নিহতের ভাই আল মামুন দাবি করেন,

একই এলাকার শাহ আলম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শাহ আলম একজন পেশাদার খুনি। বাদল নামে একজনের সঙ্গে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব আছে। সেই বাদল মার্ডারের টাকার জোগানদাতা বলে ধারণা করছি। আমি ভাই হত্যার বিচার চাই। একই এলাকার বাসিন্দা মাধবদী কলেজের সাবেক ভিপি ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত মনির হোসেন বলেন, তার পরিবার আগে থেকেই বিএনপির রাজনীতি করে আসছে। নিহত হুমায়ুনের বাবা মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন এবং হুমায়ুন নিজেও ছাত্রদল করতো। তবে কোথাও কোনও পদ-পদবিতে ছিলেন কি না তা জানাতে পারেননি তিনি। তবে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। পুলিশ সুপার আবদুল হান্নান বলেন, হুমায়ুনের নামে দুটি মাদকসহ মোট চারটি মামলা আছে। সে এলাকায়

মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই