গুরু না চাইলে জীবনে কিছুই হয় না: অপরাজিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

গুরু না চাইলে জীবনে কিছুই হয় না: অপরাজিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
১৪৪ বছর পর শুরু হয়েছে মহাকুম্ভ। আর তাই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। 'হর হর মহাদেব' ভক্তদের বিশ্বাস— মহাকুম্ভে পুণ্যস্নান করলেই 'পাপ ধুয়ে সাফ হবে'। আর সেই বিশ্বাস থেকেই মহাকুম্ভে পুণ্যস্নানে প্রতি দিন কোটি কোটি মানুষের ভিড়। তারকারাও একে এক ভিড় করছেন এই পুণ্য সমারোহে। প্রয়াগরাজে ভিড় এখনো কমেনি। শিবরাত্রিতেই সমাপ্তি হচ্ছে মহাকুম্ভের। শেষ দিকে মহাকুম্ভে টালিউডের তারকাদের ভিড় জমেছে। একে একে যোগ দিচ্ছেন সবাই। ইতোমধ্যে মহাকুম্ভে গিয়ে টালিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, অরিন্দম শীলেরা ত্রিবেণি সঙ্গমে ডুব দিয়ে এসেছেন। এবার মহাকুম্ভে পৌঁছে গেলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মহাকুম্ভে নানা রূপে ধরা

দিলেন তিনি। অভিনেত্রীও মহাদেবের জয়ধ্বনি তুলে বললেন— হর হর মহাদেব। এবার ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করলেন অপরাজিতা। সামাজিক মাধ্যমে নিজেই তার কুম্ভযাত্রার নানা ঝলক শেয়ার করে নিলেন। তবে অপরাজিতা মনে করেন, ঈশ্বর না চাইলে তিনি মহাকুম্ভে যোগ দিতে পারতেন না। তাই অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—গুরু না চাইলে জীবনে কিছুই হয় না। জীবন সম্পূর্ণ হয় না। এই যে মহাকুম্ভে আসা এবং এখানে ঈশানজির শিবিরে যোগ দিতে পারা— সবটাই গুরুর সিদ্ধান্ত। তিনি বলেন, নমঃ শিবায় বাবাজি ও গুরুমাসহ পুরো গুরু পরিবারকে। কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ। মহাদেবের জয়ধ্বনি তোলার সঙ্গে অপরাজিতাকে নাচতেও দেখা যায়। কোথাও আবার দেখা যায়, প্রদীপ জ্বালিয়ে

গঙ্গায় ভাসাচ্ছেন অভিনেত্রী। প্রদীপ ভাসিয়ে আশিস প্রার্থনা করছেন তিনি। সেই মুহূর্তের ছবি শেয়ার করে নিয়ে অপরাজিতা আরও লিখেছেন—অমৃত কুম্ভের সন্ধানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল