ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
গুরুতর অসুস্থ অভিনেতা শেলী, আবেগঘন পোস্ট সহকর্মীর
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এতটাই নাজুক যে, তিনি দাঁড়িয়ে হাঁটার মতো শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে সে কথা তুলে ধরেছেন আরেক অভিনেতা এমকেএইচ পামির।
পামির ও শেলী— দুজনেরই গ্রামের বাড়ি পাবনা জেলায়। তাই এবারের ঈদে বাড়ি যাওয়ার পাশাপাশি শেলীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী শেলীর বাসায় যান পামির।
আব্দুল হান্নান শেলীর বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে এমকে এইচ পামির লিখেছেন— শেলী ভাই এতটাই গুরুতর অসুস্থ যে, উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার
পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। তিনি আরও লিখেছেন— আমাকে দেখার পর শেলী ভাই যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন— ‘আমি অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি। আপনি এসেছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে!’ এ কথা বলেই তিনি কেঁদে ফেললেন। আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে অসুস্থ বিষয়টি শোবিজ অঙ্গনের অনেকেরই জানা। সহশিল্পীর এই কঠিন সময়ে বিনোদন অঙ্গনের কর্মী, ভক্ত ও অনুরাগী সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন এমকেএইচ পামির। তিনি বলেন, আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহতায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে, আমিন। এদিকে শেলীর
অসুস্থতা ও সহায়তার বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, প্রায় দুই মাস আগে একটা সার্টেন অ্যামাউন্ট সাহায্য দেওয়া হয়েছে। শিল্পী কল্যাণ তহবিলে উনার ফাইল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আমরা সেটার তদারকি করছি আর উনার অসুস্থতা সম্পর্কে আমরা সবসময় অবগত রয়েছি। উল্লেখ্য, অভিনেতা আব্দুল হান্নান শেলী বেশ কিছু প্রশংসিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া জাগানো ‘দুই দিনের দুনিয়া’। গুণী এ অভিনেতার এমন দূরবস্থা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসায় অনেকেই দুঃখ প্রকাশ করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।