ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
গুঞ্জন উড়িয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মৌসুমী
সম্প্রতি গুঞ্জন উঠেছিল—অভিনয় থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এমনকি চলতি মাসের শুরুতে তার স্বামী, অভিনেতা ওমর সানি মন্তব্য করেছিলেন, মৌসুমী নিজেকে ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন—যা এ গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো আর কখনো পর্দায় দেখা যাবে না ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রীকে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরলেন মৌসুমী। তবে এবার সিনেমা নয়, তিনি ফিরছেন একটি টেলিছবির মাধ্যমে।
দুই বছর ধরে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা এবং মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। তবে এর মাঝেও অভিনয়ের প্রতি টান থেমে থাকেনি। ‘পিএস চাই সুন্দরী’ নামে একটি টেলিছবির
শুটিংয়ে সম্প্রতি অংশ নিয়েছেন মৌসুমী। ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে এর শুটিং। টেলিছবিটিতে মৌসুমীর সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর শুটিংয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে জানান, এটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ)-এর ঈদুল আজহার বিশেষ আয়োজনে। ভিডিওতে মৌসুমী বলেন, ‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করেতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের আরও একটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী। উল্লেখ্য, মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। এতে তিনি
ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।