গুগল ক্যালেন্ডারেও হ্যাকারদের ফাঁদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ June, ২০২৫

গুগল ক্যালেন্ডারেও হ্যাকারদের ফাঁদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ June, ২০২৫ |
একটা কথা প্রায়ই ফলে যাচ্ছে, অনলাইনে কিচ্ছুর বিশ্বাস নাই৷ আসলেই তাই। যা কিছু অনলাইন, তা যেন কখনোই ব্যক্তিগত না। এই যেমন ধরুণ, গুগল ক্যালেন্ডারে সব তারিখ সেট করে রেখেছেন—কবে কি করবেন, কোথায় যাবেন। ওই রিমাইন্ডার তারিখগুলো জেনে গেল হ্যাকাররা। এটাই হচ্ছে। সাধারণ এই অ্যাপকে মাধ্যম করে আরও অনেক তথ্য তাদের হাতে চলে যাবে। ডিভাইসের তথ্য চুরি করার জন্যই হ্যাকাররা এটা করছে। এর জন্য তারা অবশ্য একটি ভয়ংকর ম্যালওয়্যার তৈরি করেছে। নাম TOUGHPROGRESS। তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে গুগল। এমন সমস্যা আর নেই বলে জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ। এটিই প্রথম ম্যালওয়্যার নয়। গুগল থ্রেট ইন্টেলিজেন্স টিম দাবি করেছে, APT41 হ্যাকিং গ্রুপের প্রথম ঘটনাটি ২০২৪ সালের অক্টোবরে

রিপোর্ট করা হয়েছিল। এখন এই একই হ্যাকারের দলটি ক্যালেন্ডার অ্যাপকে কাজে লাগাচ্ছে। সিস্টেমের ডিফেন্স ব্রিচ করে তারা আক্রমণ শানাচ্ছে। গুগলের সাইবার নিরাপত্তা গোষ্ঠীর তথ্য মতে, প্রচলিত ফিশিং ই-মেইল পদ্ধতি ব্যবহার করে ম্যালওয়্যারটি লক্ষ্যবস্তুকে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আক্রান্ত যাতে ওই ওয়েবসাইটটি খোলে, সেই লক্ষ্য নিয়েই গোষ্ঠীটি ই-মেইল পাঠায়। যেখানে পিডিএফ এবং জাল ছবি-সহ ক্ষতিকর জিপ ফাইল ম্যালওয়্যারটিকে সক্রিয় করে তোলে। তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে গুগল। এমন সমস্যা আর নেই বলে জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান