ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
কিংবদন্তি গীতিকবি, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। ২০২২ সালের এই দিনে মারা যান তিনি। গুনী এ মানুষটির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বারিধারার বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিমদের জন্য রয়েছে খাওয়ার ব্যবস্থা। এ ছাড়া বাদ মাগরিব রাজধানীর বারিধারা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সারফরাজ আনোয়ার উপল।
অন্যদিকে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে গাজী মাজহারুল আনোয়ার স্মরণে রয়েছে কিছু আয়োজন।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। গান লেখা শুরু হয় ১৯৬৪ সালে রেডিও পাকিস্তান থেকে। এরপর বিটিভির জন্মলগ্ন
থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি। সিনেমায় তাঁর প্রথম লেখা গান ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ২০ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তাঁর রচিত বেশ কিছু গান এখনও শ্রোতার মুখে মুখে ফিরে। তিনি ৪২টি ব্যবসাসফল সিনেমার পরিচালক ও প্রযোজক এবং দেড়শর মতো সিনেমার চিত্রনাট্যকার। একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন তিনি। এ ছাড়া সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।
থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি। সিনেমায় তাঁর প্রথম লেখা গান ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ২০ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তাঁর রচিত বেশ কিছু গান এখনও শ্রোতার মুখে মুখে ফিরে। তিনি ৪২টি ব্যবসাসফল সিনেমার পরিচালক ও প্রযোজক এবং দেড়শর মতো সিনেমার চিত্রনাট্যকার। একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন তিনি। এ ছাড়া সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।





