গাজা যুদ্ধের ‘মোড় ঘোরানো মুহূর্ত’, অবস্থান স্পষ্ট করে বার্তা সৌদি আরব ও চীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

গাজা যুদ্ধের ‘মোড় ঘোরানো মুহূর্ত’, অবস্থান স্পষ্ট করে বার্তা সৌদি আরব ও চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও চীন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আলাদা বিবৃতিতে পরিষ্কারভাবে অবস্থান স্পষ্ট করেছে দেশ দুটি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতায় যুক্ত দেশগুলোর প্রচেষ্টাকে সৌদি আরব গভীরভাবে প্রশংসা করছে। বিবৃতিতে আরও বলা হয়, গাজা সংকট নিরসনে এসব দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা এই ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নের পথ প্রশস্ত করেছে। অন্যদিকে, গাজার যুদ্ধবিরতির প্রথম ধাপকে স্বাগত জানিয়েছে চীনও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করছে এই উদ্যোগের মাধ্যমে অঞ্চলে স্থায়ী ও সর্বাত্মক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে। চীনা মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিন ইস্যুর ন্যায়সংগত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে

কাজ চালিয়ে যাবে বেইজিং। যুদ্ধবিরতি কার্যকর, নিশ্চিত করল মিসরীয় গণমাধ্যম এদিকে মিসরীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি ইতোমধ্যে কার্যকর হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, শারম আল-শেখে চলমান আলোচনাকে এই যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী গাজা ইস্যু নিয়ে অনুষ্ঠিতব্য মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইসরায়েলি এক কর্মকর্তা জানান, আগামী রোববার বা সোমবারের মধ্যে গাজা থেকে ২০ জন ইসরায়েলি বন্দি মুক্তি পেতে পারেন। মিসরের প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব আজ ইতিহাসের এক মুহূর্তের সাক্ষী হচ্ছে—যেখানে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। দুই বছরের দীর্ঘ দুর্ভোগের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়েছে।’ সূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি