গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৯:৩৬ পূর্বাহ্ণ

গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:৩৬ 95 ভিউ
বর্বর ইসরাইলের চরম নির্মমতার শিকার গাজার দুই হাত হারানো যুদ্ধাহত এক শিশুর হৃদয়বিদারক ছবি এবার ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই ছবিটি তুলেছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক সামার আবু এলফ। ছবিটি নয় বছর বয়সি মাহমুদ আজজুরের। সে ২০২৪ সালের মার্চে গাজা সিটিতে ইসরাইলের বিমান হামলায় দুই হাত হারিয়েছে। ইসরাইলের গণহত্যা শুরুর পর ২০২৩ সালের শেষ দিকে গাজা ছেড়ে আসেন সামার। বর্তমানে তিনি কাতারের দোহার মাহমুদের সঙ্গে একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাস করছেন। চিকিৎসার জন্য গাজা থেকে বেরিয়ে আসা আহত ফিলিস্তিনিদের জীবনযাপন নিয়মিত চিত্রবন্দি করছেন এই নারী আলোকচিত্রী। ওয়ার্ল্ড প্রেস ফটোর

নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খুরি বলেন, এই নিঃশব্দ ছবিটি অনেক কথা বলে। একটি শিশুর গল্প বলে, সঙ্গে একটি বড় যুদ্ধের কথাও বলে- যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভূত হবে। এ ছবিটি যেন গাজায় নিয়মিত অভুক্ত থাকা শত শত নিষ্পাপ শিশুর কথাই বিশ্ব মানবতাকে মনে করিয়ে দেয়। মার্চ মাস থেকে অবরোধের অধীনে থাকা গাজার প্রতিটি শিশু দিন কাটাচ্ছে অর্ধাহারে, অনাহারে। স্থানীয় এনজিওগুলো এরই মধ্যে সতর্ক করে দিয়েছে, গাজায় অপুষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যের মজুতও কমে যাচ্ছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ঙঈঐঅ) একে ‘হামলা শুরুর পর থেকে ১৮ মাসের মধ্যে এ সময়কে সবচেয়ে খারাপ মানবিক সংকট’ বলে অভিহিত করেছে। গাজা উপত্যকায় ১২টি

প্রধান দাতা গোষ্ঠীর নেতাদের এক জরুরি সতর্কবার্তায় বৃহস্পতিবার বলা হয়েছে, ১৮ মাসের ইসরাইলের সামরিক অভিযান এবং গত মাসে সম্পূর্ণ অবরোধ আরোপের কারণে গাজার মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার মুখোমুখি। ব্যাপক ও নির্বিচার বোমাবর্ষণের ফলে সেখানে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ৪৩টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি ত্রাণ সংস্থার মধ্যে আনুমানিক ৯৫ শতাংশ ইতোমধ্যেই গাজায় তাদের পরিষেবা স্থগিত বা বন্ধ করে দিয়েছে। ত্রাণ সংস্থা অক্সফামের নীতি বিভাগের প্রধান বুশরা খলিল বলেছেন, ‘শিশুরা এখন দিনে একবেলা কম খাবার পাচ্ছে এবং তাদের পরের বেলার খাবার পেতে লড়াই করতে হচ্ছে।’ ‘সবাই কেবল টিনজাত খাবারই খাচ্ছে। এতেই প্রতীয়মান হয় গাজায় অপুষ্টি এবং দুর্ভিক্ষের পরিস্থিতি চলছে।’ এ

বছরের প্রতিযোগিতায় দুটি আলোকচিত্র রানারআপ নির্বাচিত হয়েছে। একটি গেটি ইমেজেসের জন্য জন মুরের তোলা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কয়েকজন অভিবাসীর ছবি। আরেকটি অ্যামাজন অঞ্চলের খরার চিত্র ফুটিয়ে তোলা মুসুক নোল্টের একটি আলোকচিত্র। এই ছবিতে অ্যামাজনের মানাকাপুরু গ্রামের এক যুবককে দেখা যায়, যিনি শুকিয়ে যাওয়া নদীর তলদেশ ধরে হাঁটছেন। এই ছবি অ্যামাজন অঞ্চলের পানি সংকটের ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী ‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? কিচেন ক্যাবিনেটের আঠারো মাসের অন্দরমহলে পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকারযুগে ফিরছে বাংলাদেশ