গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
গাজায় যুদ্ধবিরতি চুক্তির উদ্দেশ্যে ইসরায়েল ও হামাসের মধ্যকার আলোচনায় অংশ নিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান মিশরের রেড সি উপকূলীয় শহর শারম আল-শেইখে যাচ্ছেন। আজ বুধবার (৮ অক্টোবর) এই সফরে যাবেন তিনি। এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, ‘গাজা আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রধানমন্ত্রীর এই সফর। এটি মধ্যস্থতাকারী দেশগুলোর সংকল্পের বহিঃপ্রকাশ। দেশগুলো একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘এটি চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ। উদ্দেশ্য হলো- গাজা উপত্যকায় ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটানো।’ হামাস ও ইসরায়েল মঙ্গলবার শারম আল-শেইখে পরপর দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে। আলোচনার লক্ষ্য হচ্ছে যুদ্ধবিরতি এবং বন্দি

বিনিময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০-দফা গাজা পরিকল্পনার ভিত্তিতে চলছে এই আলোচনা। ট্রাম্পের ঘোষিত এই পরিকল্পনায় রয়েছে: - সব ইসরায়েলি বন্দির মুক্তি, - এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দিমুক্তি, - হামাসের নিরস্ত্রীকরণ - এবং গাজা পুনর্গঠনের প্রস্তাব। - হামাস প্রস্তাবনাটি নীতিগতভাবে মেনে নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই নিরন্তর বোমা বর্ষণে গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া সৃষ্টি হয়েছে গণচলাচল, অনাহার, ও রোগব্যাধির বিস্তার। কাতার, মিশর ও অন্যান্য আন্তর্জাতিক পক্ষসমূহ এই সংকট নিরসনে জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর