গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো শত শত ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এখনো কিসুফিম সীমান্তপথ দিয়ে একটিও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। আজ ওই পথ খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর অনুমতির অপেক্ষায় অন্তত দুই ঘণ্টা ধরে ডজনখানেক ট্রাক সেখানে আটকে আছে। দক্ষিণে পাঁচটি ও উত্তরে অন্তত দুটি ক্রসিং আজ খোলার কথা ছিল। প্রায় ৬০০ ট্রাক মানবিক সহায়তা-খাদ্য, আশ্রয়ের সামগ্রী, ওষুধ ও জ্বালানি নিয়ে প্রবেশের অপেক্ষায় আছে। ত্রাণবাহী ট্রাকের কয়েকজন চালক জানান, তারা গতকাল সারাদিন অনুমতির অপেক্ষায় ছিলেন। কিন্তু কোনো অনুমোদন না মেলায় ত্রাণবাহী ট্রাক নিয়েই ঘরে ফিরতে হয়েছে। এমন পরিস্থিতি গাজায় ত্রাণ সরবরাহে

ভয়াবহ বিলম্ব এবং কঠোর বিধিনিষেধের চিত্র তুলে ধরেছে। পরিদর্শন প্রক্রিয়া অনেক সময় ঘন্টার পর ঘন্টা, এমনকি পুরো দিনজুড়ে চলতে পারে, ফলে প্রয়োজনীয় সহায়তা সীমান্তেই আটকে থাকে। এদিকে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল-শেখ শহরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। খবর : আল জাজিরার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ