গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
এই প্রথম গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘের তদন্ত সংস্থা, যা একটি ঐতিহাসিক মুহূর্ত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর দাঁড়িয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। পিল্লাই বলেন, গণহত্যা প্রমাণে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্গোজ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিবৃতিকে বিশ্লেষণ করা হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই ব্যক্তিকে পৃথকভাবে দায়ী করা হয়েছে। আইন অনুযায়ী এ ঘটনার দায় রাষ্ট্রের ওপর বর্তায়। সেজন্য বলছি, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পাশাপাশি এমন কিছু ‘পরোক্ষ প্রমাণ’ রয়েছে, যাতে গণহত্যার বিষয়টি স্পষ্ট

ফুটে উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল কমিশনের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। জেনেভায় নিযুক্ত ইসরায়েলি কূটনীতিবিদ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করেছে। কমিশনের ৭২ পৃষ্ঠার আইনি বিশ্লেষণ এখন পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী অনুসন্ধান হিসেবে বিবেচিত হলেও এ সংস্থাটি জাতিসংঘের পক্ষে আনুষ্ঠানিকভাবে কথা বলে না। জাতিসংঘ এখনো ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেনি, তবে এ নিয়ে ক্রমশ চাপ বাড়ছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা গণহত্যার একটি মামলা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তারা আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালাচ্ছে। এ হামলায় গাজায় ৬৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি

জার্মানির হাতে ইহুদিরা ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হয়। এরপর ১৯৪৮ সালের জাতিসংঘে গণহত্যা কনভেনশন গৃহীত হয়। যেখানে বলা হয়েছে কোনো জাতি, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে’ সংঘটিত অপরাধসমূহ হলো গণহত্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি