গাজামুখী নৌযান আটকের খবর শুনে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

গাজামুখী নৌযান আটকের খবর শুনে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে বাধা দেওয়ার খবরে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাত থেকেই সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। বুধবার সন্ধ্যার পর ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। আটক এসব নৌযান এবং সেখানে থাকা ২ শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে। তুরস্ক, স্পেন ও ইতালি তাদের নাগরিকদের সুরক্ষায় নৌযান ও ড্রোন পাঠায়। তবে শুরু থেকেই ইসরায়েল সতর্ক করে আসছিল যে ফ্লোটিলা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং

অবরোধ ভঙ্গ করছে। ইসরায়েল বিকল্প নিরাপদ পথে ত্রাণ পাঠানোর প্রস্তাবও দিয়েছিল। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করে। তারা অভিযোগ করে, ইসরায়েল নিরীহ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। কোলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আটক দুই কোলম্বিয়ানের মুক্তি দাবি করেন। তিনি একে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সব কূটনৈতিক কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কার করেন এবং দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, আট মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে। ‘একটি মানবিক মিশনকে আটকে দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং গোটা বিশ্বের বিবেককে অপমান করেছে।’ এদিকে,

এই আটকের ঘটনায় ক্ষোভে ফঁসছে পুরো মালয়েশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি